জীবননগরে এক কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন- জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের মৃত রমজান আলীর ছেলে মো. তুহিন আহমেদ (২৭) এবং একই গ্রামের আব্দুল মজিদের ছেলে মো. সজিব (২৫)। পুলিশ জানায়, জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. তোরগুল হাসান সোহাগ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গত মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে জীবননগর উপজেলার লক্ষ্মীপুর ব্রিজের ওপর থেকে মো. তুহিন আহমেদ ও মো. সজিবকে গ্রেপ্তার করে। পরে তাদের হেফাজত থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
জীবননগর অফিস