মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির সভা

  • আপলোড তারিখঃ ২৩-১০-২০২৫ ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির সভা

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় সদর হাসপাতালের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সভার সভাপতিত্ব করেন রোগী কল্যাণ সমিতির সভাপতি ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস।


সভায় বিদ্যমান সাইকেল স্ট্যান্ডের লিজ চুক্তি বাতিল করে নতুনভাবে ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত তিন বছরের জন্য ২১ লাখ টাকায় ভাড়া প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ৩০ লাখ টাকার প্রদেয় অর্থের মধ্যে ৯ লাখ টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া রাজু টি-স্টলের ৫০ হাজার ১০০ টাকা, হাসপাতালের ক্যান্টিনের ২৪ হাজার টাকা এবং অ্যাম্বুলেন্স সার্ভিসের বকেয়া অর্থ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পরিশোধের জন্য সংশ্লিষ্টদের নোটিশ প্রদান করার সিদ্ধান্ত হয়। রোগী কল্যাণ সমিতির কার্যক্রম আরও গতিশীল করতে সদস্যদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে একটি সাব-কমিটি গঠন করা হয়।


সভায় উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির সহসভাপতি ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, সহসভাপতি পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সহসভাপতি জেলা মহিলা দলের সভানেত্রী রওফুন নাহার রীনা, সাধারণ সম্পাদক সাঈদ হোসেন, যুগ্ম সম্পাদক হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি, কোষাধ্যক্ষ ওয়াহিদ মাহমুদ রবিন, প্রচার সম্পাদক মঞ্জুরুল জাহিদ, পুনর্বাসন সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার, নির্বাহী সদস্য মফিজুর রহমান মনা, লিটু বিশ্বাস, রাফিতুল্লাহ মহলদার, রাজীব হাসান কচি, সুমন পারভেজ খান ও সোহেল আহমেদ মালিকসহ অন্যান্য সদস্যবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী