মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার তালতলায় অভিনব কায়দায় স্বর্ণ প্রতারণা!

  • আপলোড তারিখঃ ২৩-১০-২০২৫ ইং
চুয়াডাঙ্গার তালতলায় অভিনব কায়দায় স্বর্ণ প্রতারণা!

চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামে ভ্রাম্যমাণ এক স্বর্ণকারের বিরুদ্ধে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তালতলার বাসিন্দা মেহের আলী (৪৮) চুয়াডাঙ্গা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে মেহের আলী জানান, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে তার বাড়ির পাশে এক ব্যক্তি ভ্রাম্যমাণভাবে স্বর্ণকারের কাজ করছিলেন। এসময় তার মেয়ে মেহেজাবিন খাতুন (২২) ভাঙা স্বর্ণের চেইনের মুখ ঠিক করাতে ওই স্বর্ণকারের কাছে যান। স্বর্ণকার চেইনটি দেখে বলেন, ‘আমি ঠিক করে দিতে পারব।’ পরে মেয়েটি বাড়ি থেকে প্রায় ৭ আনা ওজনের চেইন এনে দেয়।


অভিযোগে বলা হয়, স্বর্ণকার চেইনটি ঠিক না করে বরং তা গলিয়ে ফেলেন এবং বলেন, ‘গলানো স্বর্ণ আপনি রেখে দিন, আমি কালকে যন্ত্রপাতি নিয়ে এসে চেইনটা তৈরি করে দেব।’ এতে মেয়েটি রাজি হয়ে স্বর্ণকারের ভিডিও ও ছবি মোবাইলে ধারণ করে রাখেন। তবে পরে দেখা যায়, স্বর্ণকার যে ধাতু মেয়েটিকে ফেরত দিয়েছেন, তা আসলে পিতল, আসল সোনাটি নিয়ে তিনি পালিয়ে গেছেন। মেহের আলী বলেন, ‘ভ্রাম্যমাণ স্বর্ণকার কৌশলে আমার মেয়ের কাছ থেকে সোনা নিয়ে গেছে। আমি ন্যায়বিচার চাই।’ চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। বিষয়টি যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী