সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আ.লীগ নেতা খবিরের সাথে পরকিয়ার জেরে ঘর ভাঙতে বসেছে গৃহবধূর

  • আপলোড তারিখঃ ০৭-১১-২০১৭ ইং
আ.লীগ নেতা খবিরের সাথে পরকিয়ার জেরে ঘর ভাঙতে বসেছে গৃহবধূর
নিজস্ব প্রতিবেদক: প্রবাসীর স্ত্রীর সাথে পরকিয়া সম্পর্কের জেরে ঘর ভাঙতে বসেছে চুয়াডাঙ্গার তিতুদহ ইউনিয়নের খাড়াগোদা গ্রামের এক সন্তানের জননী শাহিদা বেগমের। ১৫ দিনে আগে একই গ্রামের ছেনা মালিতার ছেলে আ. লীগ নেতা খবির হোসেন কালামের সাথে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় দুজনকে আটক করে শাহিদার শ্বশুরবাড়ির লোকজন। ওই দিন হাতে-পায়ে ধরে ক্ষমা পায় তিন সন্তানের জনক খবির। এদিকে, গত রোববার রাত ১০টার দিকে আবারও শাহিদার ঘরে ঢোকার পরিকল্পনা করে খবির। তবে বিষয়টি বুঝতে পেরে তাদের পরিকল্পনা ভেস্তে দেয় লিটনের ছোটভাই শাহিদার দেবর টিটন। টিটন জানান, সন্ধ্যায় খবিরের সাথে শাহিদার রাস্তায় দেখা করার দৃশ্য দেখে ফেলে সে। পরে শাহিদা বাড়ি ফিরলে তাকে বোঝালে, সে পরিবারের লোকজনের সাথে ঝগড়া বাধিয়ে দেয়। এ সময় পরিবারের লোকজন তাকে কয়েকটা চড়থাপ্পড় দিলে সে খবিরের সাথে পরকিয়া সম্পর্কের কথা স্বীকার করে। পরে শাহিদার মা বাবাকে খবর দিলে গতকাল সকালে শাহিদাকে বাপের বাড়ি পাঠিয়ে দেয় গ্রামের মাতব্বররা। তবে, শাহিদার কোনো ধরনের অবৈধ সম্পর্ক নেই বলে জানিয়েছেন খবির। এদিকে, অভিযুক্ত খবির এর আগেও অপর এক মেয়ের সাথে অবৈধ সম্পর্কের কারণে নগদ অর্থদন্ডও দিয়েছেন বলে জানিয়েছে এলাকাবাসী।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড