জীবননগরের আন্দুলবাড়ীয়ায় ভিডব্লিউবির কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে এই চাল বিতরণ করা হয়। জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরে আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে গরিব-দুঃখী, হতদরিদ্র, অস্বচ্ছল, অসহায় ২২১ জন নারী কার্ডধারীদের মাঝে ভিডব্লিউবির চাল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন ও সঞ্চয়পত্রের ব্যাংক প্রতিনিধি আবু সামা বাবু।
এছাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর তপন কুমার, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ফিরোজ রশিদ, ১ নম্বর ওয়ার্ডের মেম্বার নুর ইসলাম খোকা, ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার শেখ শহিদুল ইসলাম কাস্টম প্রমুখ। চাল বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, জাকির হোসেন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর তপন কুমার, দফাদার বাবর আলী ওরফে বরকত প্রমুখ।
প্রতিবেদক আন্দুলবাড়িয়া