বাড়ি ভাতা ২০ শতাংশে উন্নীতকরণ, মেডিকেল ভাতা ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে জীবননগরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করেন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীরা। মানববন্ধন শেষে তারা জীবননগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি আদায়ের পক্ষে বক্তব্য দেন।
মানববন্ধনে বক্তব্য দেন জীবননগর ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল মো. রবিউল ইসলাম। তিনি বলেন, আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সমবেত হয়েছিলাম, কিন্তু আমাদের দাবি এখনো পূরণ হয়নি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাব।
জীবননগর অফিস