মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম

  • আপলোড তারিখঃ ২২-১০-২০২৫ ইং
আলমডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম

আলমডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার জেহালা ইউনিয়নের খুদিয়াখালী গ্রামের দোপের মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।


আহতেরা হলেন, একই গ্রামের মৃত ভাদু বিশ্বাসের দুই ছেলে বজলুর রহমান (৭০) ও শাহাজান আলী (৫৬), বজলুর রহমানের দুই ছেলে রকিবুল ইসলাম (৩৫) ও তরিকুল ইসলাম (৩২), এবং রকিবুলের স্ত্রী তৃপ্তি খাতুন (৩০)। আহতদের মধ্যে রকিবুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে কৃষক বজলুর রহমান তার জমি দেখতে খুদিয়াখালী গ্রামের দোপের মাঠে যান। তিনি মাঠে গিয়ে দেখতে পান, চাচাতো ভাই আইজাল হোসেন ও তার লোকজন ওই জমি জোরপূর্বক দখল করে ভুট্টা রোপণ করছেন। এসময় বজলুর রহমান বাধা দিলে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে বজলুর রহমানের ভাই শাহাজান আলী, ছেলে রকিবুল ও তরিকুল এবং পুত্রবধূ তৃপ্তি খাতুন ঘটনাস্থলে পৌঁছান। তারা আহত বজলুর রহমানকে বাঁচাতে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। 


চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, আহত পাঁচজনের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। রকিবুল ইসলামের বুকে গভীর ক্ষত তৈরি হয়েছে, যা তার ফুসফুসে পর্যন্ত পৌঁছেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জেনেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।-



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী