মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় মাথাভাঙ্গা নদের অবৈধ বাঁধ অপসারণ

  • আপলোড তারিখঃ ২১-১০-২০২৫ ইং
দামুড়হুদায় মাথাভাঙ্গা নদের অবৈধ বাঁধ অপসারণ

দামুড়হুদায় মাথাভাঙ্গা নদে নির্মিত দুটি অবৈধ বাঁধ অপসারণ করেছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সুবুলপুর ও আমডাঙ্গায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে. এইচ. তাসফিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে নদের প্রবাহে বাধা সৃষ্টি করে স্থানীয়ভাবে তৈরি করা দুটি বাঁধ ভেঙে দেওয়া হয়। এতে নদীর স্বাভাবিক প্রবাহ পুনঃস্থাপিত হয় এবং স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেন।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার মো. বিল্লাল হোসেন, সহকারী মৎস্য অফিসার ফারুক মহলদার, দামুড়হুদা মডেল থানার এসআই আসাদসহ পুলিশের একটি চৌকস টিম।


এ বিষয়ে উপজেলা মৎস্য অফিসার মো. বিল্লাল হোসেন বলেন,  দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। সবাইকে এই বিষয়ে সচেতন হওয়ার জন্য অনুরোধ জানানো হলো।


অভিযান প্রসঙ্গে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে. এইচ. তাসফিকুর রহমান বলেন, উপজেলা মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও দামুড়হুদা মডেল থানা-পুলিশ মিলে আমরা মাথাভাঙ্গা নদে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ বাঁধ বা কোমর অপসারণ করেছি। নদী দখল ও অবৈধ বাঁধ নির্মাণের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে। কেউ নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত করতে পারবে না। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
স্থানীয়রা জানান, বাঁধ অপসারণের ফলে মাছ ধরা সহজ হবে এবং পানির প্রবাহ স্বাভাবিক থাকায় ফসলের ক্ষতির আশঙ্কাও কমবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী