আসন্ন ১৩তম জাতীয় নির্বাচনকে সামনে রেখে জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন যুবদলের উদ্যোগে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপির জেলা সভাপতি মাহমুদ হাসান খাঁন বাবুর পক্ষে ধানের শীষে ভোট ও দোয়া চেয়ে গণসংযোগ করা হয়েছে। গতকাল রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উথলী বাজার ও মৃগমারী গ্রাম ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেন তারা।
জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম রেজা ও সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন জাহিদের দিকনির্দেশনায় উথলী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ও ফারুক হোসেন তুষারের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে সাধারণ ভোটারদের কাছে ভোট ও দোয়া চেয়ে এই গণসংযোগ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলার ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, উথলী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম হায়দার হিরক, উথলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রানা আহম্মেদ ও সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন নয়ন, যুবদলের সাঈদ, মিলন,তারিকুল, মানি,বাদল,রাসিবুল, মোজাফফর, শাহাজান, আলম সরকার, সবুজসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
প্রতিবেদক উথলী