আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের বড়বোয়ালিয়া ১ নম্বর ওয়ার্ড বিএনপি ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে গতকাল রোববার বিকেলে হাটবোয়ালিয়া নতুন বাজারে লিফলেট বিতরণ করা হয়। এতে অংশ নেন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। এসময় উপস্থিত ছিলেনÑ ওয়ার্ড বিএনপির সভাপতি নাসির উদ্দিন, সিনিয়র সহসভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক বল্টু আলী, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, যুবদল নেতা মুকুলুজ্জামান মিলন, বিএনপি নেতা শাহিন আহমেদ প্রমুখ।
ভাংবাড়ীয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাসির উদ্দিন বলেন, আজ আমরা মাঠে নেমেছি জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে। গণতন্ত্রের জন্য বিএনপির এই সংগ্রাম কোনো ব্যক্তির জন্য নয়Ñএটি দেশের প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। ধানের শীষ মানেই গণতন্ত্র, মানেই জনগণের জয়ের প্রতীক।” “চুয়াডাঙ্গা-১ আসনে আমরা চাই তৃণমূলের জনপ্রিয় নেতা শরীফুজ্জামান শরীফ ধানের শীষের প্রার্থী হোন। তিনি জনগণের নেতা, কর্মীদের প্রেরণার উৎস। আমরা তার নেতৃত্বে ধানের শীষের বিজয় নিশ্চিত করব ইনশাআল্লাহ।
প্রতিবেদক হাটবোয়ালিয়া