মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় রিভন অ্যাগ্রোর কম্পোস্ট প্ল্যান্টের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ১৯-১০-২০২৫ ইং
দামুড়হুদায় রিভন অ্যাগ্রোর কম্পোস্ট প্ল্যান্টের উদ্বোধন

নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় দামুড়হুদা জয়রামপুর রিভন অ্যাগ্রোর কম্পোস্ট প্ল্যান্টের উদ্বোধন করেছেন ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী। গতকাল শনিবার বেলা ৩টার দিকে পিকেএসপিএর অর্থায়নে জয়রামপুর শেখ পাড়ায় রিভন অ্যাগ্রোর কম্পোস্ট প্ল্যান্টের উদ্বোধন হয়।


রিভন অ্যাগ্রোর কম্পোস্ট প্ল্যান্টের স্বত্বাধিকারী আনোয়ারুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দীন, ওয়েব ফাউন্ডেশন পরিষদের সদস্য শামীম আরা, ওয়েভ ফাউন্ডেশনের মানব সম্পদের পরিচালক ইফতেখার হোসেন, অ্যাডভাইজার বোরহান আহমেদ,


আর এম টিপির প্রকল্পের ব্যবস্থাপক ডক্টর এ এস এম শহীদ, সমন্বয়ক কামরুজ্জামান যুদ্ধ। অনুষ্ঠান পরিচালনা করেন আর এম টিপি প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর আশরাফুল হক। 


এছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ভার্মি কম্পোস্টের মালিক ইরফান বিশ্বাস, তৌফিক অ্যাগ্রো সাপোর্টের মালিক তৌফিক ইসলাম, রিভন অ্যাগ্রোর কম্পোস্ট প্ল্যান্টের স্বত্বাধিকারী মালিক মনিরুজ্জামান, সাজেদুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


উদ্যোক্তারা বলেন, আমরা ওয়েভ ফাউন্ডেশনের পরামর্শে জৈব সার তৈরির কারখানা দিয়েছি। জৈব সার তৈরি করছি বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসছে জৈব সার ক্রয় করার জন্য। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করার জন্য কৃষকদের হাতে পৌঁছে দেবো জৈব সার। এতে একদিকে জমি বাছবে অন্য দিকে ফলন বাড়বে।


ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী বলেন, রাসায়নিক সার দিয়ে জমিতে চাষ করলে জমির উর্বর শক্তি কমে যায়। ফলে জমির ফলন ও কমে যায়। তাই জমিতে অবশ্যই জৈব সার দিতে হবে। তারই আলোকে আমরা বিভিন্ন উদ্যোক্তাকে জৈব সার তৈরিতে আর্থিক ও ট্রেনিং এর ব্যবস্থা করেছি। 



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী