নবগঠিত আলমডাঙ্গা উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জেহালা ইউনিয়ন ওলামা দল। গতকাল শনিবার বিকেল ৫টায় জেহালা ইউনিয়নে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ওলামা দলের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মো. আবু হুরায়রা।
এসময় উপস্থিত ছিলেন জেহালা ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক ইসমাইল হোসেন, খাদিমপুর ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম, নবগঠিত আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের সভাপতি কাজী আবুল হাসনাত মো. শাফী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ কলম, সিনিয়র সহসভাপতি মো. আল মামুন হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হামিদুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিদের জেহালা ইউনিয়ন ওলামা দলের পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। পরে শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
সমীকরণ প্রতিবেদন