সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় নারীসহ এক প্রতারক আটক

  • আপলোড তারিখঃ ১৯-১০-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় নারীসহ এক প্রতারক আটক

চুয়াডাঙ্গায় নারীকে দিয়ে ফাঁদ পেত অন্যকে ফাঁসাতে গিয়ে প্রতারক চক্রের হোতা আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠানের চেয়ারম্যান পরিচয় দেওয়া খালিদ হোসেন তার নারী সহযোগীসহ জনতার হাতে আটক হয়েছেন। পরে তাকে পুলিশ দিয়েছে স্থানীয়রা। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের শ্যাকড়া তলার মোড়ে ওই ঘটনা ঘটে। আটক খালিদ হোসেন আলমডাঙ্গা উপজেলা শহরের পাইকপাড়ার বাসিন্দা। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার মাছ বিক্রেতা শফিউল ইসলামের জামাই। আর তার নারী সহযোগীর নাম রোজা ইসলাম। তিনি চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ার বাসিন্দা।


জানা যায়, দীর্ঘদিন ধরে নিজেকে আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠানের চেয়ারম্যান পরিচয় দিয়ে এলাকার সাধারণ মানুষকে ধোকা দিয়ে আসছিলেন খালিদ হোসেন । একই পরিচয়ে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কাছ থেকেও নানান সুবিধা নেওয়ার চেষ্টাও করেন তিনি। তবে নিজ এলাকায় তেমন কোনো সুবিধা করতে না পেরে তিনি থাকতেন শ্বশুরবাড়ি। সেখানেও বিভিন্ন সময় এলাকার সাধারণ মানুষকে বোকা বানিয়ে ধোঁকা দেওয়ার চেষ্টাও তার পুরোনো। এবার পেতেছিলেন নতুন ফাঁদ! এক নারীর সাথে যোগসাজশে মাদক দিয়ে অন্যকে ফাঁসানোর ফাঁদ পেতে নিজেই ধরা পড়েন। 


গতকাল শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগান পাড়ার এক নির্জন বাড়ি থেকে এক যুবতীসহ খালিদকে হাতেনাতে ধরে এলাকাবাসী। এসময় খালিদের নিকট থেকে এক বোতল নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করা হয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাদের থানা হেফাজতে নেয়। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান।


চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ার বাসিন্দা ওই নারী বলেন, খালিদের সাথে দিন পাঁচেক আগে পরিচয়। বেশকিছু ছেলে তাকে বিভিন্ন সময় জ্বালাতন করত। দু’দিন আগে খালিদের সাথে পৌরসভার পিছনে তার দেখা হয়। সে তার সমস্যার কথা খালিদের কাছে বলেন। খালিদ তাকে পরামর্শ দেয় ওই ছেলেদের কৌশলে ডেকে নিয়ে এসে মাদকসহ ধরে তাদের কাছ থেকে টাকা আদায় করতে হবে।


ওই নারী আরও বলেন, কথামতো আজ (গতকাল) সন্ধ্যায় খালিদের দেওয়া ঠিকানা অনুযায়ী তিনি বাগান পাড়ার এই নির্জন বাড়িতে আসেন।


এলাকাবাসীর অভিযোগ, খালিদ নিজেকে মানবাধিকার সংগঠনের নেতা পরিচয় দিয়ে বিভিন্ন সময় মানুষকে ধোঁকা দিয়ে অর্থ আদায় করে থাকে। 


এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান বলেন, খালিদ নামের ওই ব্যক্তিকে বাগান পাড়া থেকে এক নারীসহ আটক করা হয়। খালিদ এর আগেও থানায় এসে নিজেকে আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠানের চেয়ারম্যান দাবি করে বিভিন্ন সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। আমরা দুজনকে জিজ্ঞাসাবাদ করবো।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত