মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ‘পদধ্বনি’-এর ১৫৯০তম আসর অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৮-১০-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় ‘পদধ্বনি’-এর ১৫৯০তম আসর অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’-এর ১৫৯০তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় পরিষদের শহীদ আলাউল হলে এ আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ। সাহিত্য পরিষদের অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতার সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠ করেন লতিফা রহমান বনলতা, মো. আব্বাসউদ্দীন, গুরু কাজল মল্লিক, সুমন মালিক, গোলাম কবীর মুকুল, মো. হুমায়ুন কবীর, চিশতী এম এ হামিদ, চিত্ত রঞ্জন শাহা চিতু, শহিদুল ইসলাম, হারুন অর রশিদ, মো. সুনু মোল্লা ও মো. আনছার আলী।


পঠিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন ইকবাল আতাহার তাজ, কাজল মাহমুদ, মো. হুমায়ুন কবীর, মো. আনছার আলী ও সরদার আলী হোসেন। আসরে আরও উপস্থিত ছিলেন আকিব তৌফিক চৌধুরী, মিলিমা ইসলাম বিশ্বাস, মো. মমিনুল ইসলাম মুকুল, ওয়ালিউল ইসলাম বিশ্বাস ও মোছা. সেলিনা বেগম। পরিশেষে সভাপতি তাঁর সমাপনী বক্তব্যের মাধ্যমে ‘পদধ্বনি’-এর ১৫৯০তম আসরের পরিসমাপ্তি ঘোষণা করেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী