মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনার উজলপুর-শৈলমারী সড়কে মুখোশধারীদের তাণ্ডব

যাত্রীদের মারধর করে টাকা-পয়সা ছিনতাই
  • আপলোড তারিখঃ ১৭-১০-২০২৫ ইং
দর্শনার উজলপুর-শৈলমারী সড়কে মুখোশধারীদের তাণ্ডব

চুয়াডাঙ্গা সদর উপজেলার উজলপুর-শৈলমারী সড়কে কলাগাছ ফেলে পথরোধ করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত বুধবার রাত ১১টার দিকে উজলপুর মাঠপাড়ার কাছে এ ঘটনা ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, দর্শনা থানার শৈলমারী গ্রামের মৃত আখের আলীর ছেলে কামরুজ্জামান ওরফে ছাব্বাস, কোরমানের ছেলে জসিম উদ্দিন এবং হাসেম আলীর ছেলে আলামিন চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে রোগী দেখে পাখিভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে উজলপুর মাঠপাড়ায় পৌঁছালে ৫-৬ জন মুখোশধারী ছিনতাইকারী রাস্তায় কলাগাছ ফেলে তাদের পথরোধ করে। পরে তারা তিনজনকে মারধর করে তাদের কাছ থেকে নগদ ৫ হাজার টাকা ও দুটি স্মার্ট ফোন ছিনতাই করে নির্বিঘ্নে পালিয়ে যায়।


ভুক্তভোগী কামরুজ্জামান ওরফে ছাব্বাস জানান, ‘ছিনতাইকারীরা হঠাৎ করে রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড দেয়। আমাদের মারধর করে টাকা ও মোবাইল নিয়ে যায়। ঘটনার পর দর্শনা থানায় লিখিত অভিযোগ করেছি।’ এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমীর বলেন, ‘আমি বর্তমানে যশোরে সরকারি কাজে রয়েছি। বিষয়টি সম্পর্কে এখনো অবগত নই। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী