মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় গাঁজাসহ নারী আটক

  • আপলোড তারিখঃ ১৭-১০-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় গাঁজাসহ নারী আটক

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শিরিনা খাতুন (৪২) এক এক নারী মাদক ব্যবসায়ীকে ৭০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দর্শনা থানাধীন খাড়াগোদা মাঝেরপাড়ায় এ অভিযান চালানো হয়। অভিযানটি পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় পরিদর্শক বদরুল হাসান। আটক শিরিনা খাড়াগোদা মাঝেরপাড়ার ছাফাত আলীর স্ত্রী।


জানা গেছে, গতকাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যাললের ‘খ’ সার্কেল কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে শিরিনার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে লাল রঙের একটি শপিং ব্যাগের মধ্যে রাখা ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক রাকিবুল ইসলাম রাসেল বাদী হয়ে গতকালই দর্শনা থানায় একটি মামলা দায়ের করেন। 



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী