দর্শনা থানা স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সুমন মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম.এ. তালহা এ সিদ্ধান্ত অনুমোদন করেন। জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, দর্শনা থানা শাখার ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সুমন মিয়াকে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সংগঠনের ভাবমূর্তি রক্ষায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কাউকেই ছাড় দেওয়া হবে না।
দর্শনা অফিস