মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার গোবিন্দহুদায় প্রতিপক্ষের হামলায় নিহত কৃষককের দাফন সম্পন্ন, থানায় মামলা

  • আপলোড তারিখঃ ১৬-১০-২০২৫ ইং
দামুড়হুদার গোবিন্দহুদায় প্রতিপক্ষের হামলায় নিহত কৃষককের দাফন সম্পন্ন, থানায় মামলা

দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদায় পৈত্রিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত কৃষক জয়নুলের জানাজা শেষে দাফন করা হয়েছে। এ ঘটনায় জয়নুলের ছেলে সালাম বাদী হয়ে ২০-২৫ জনের নামে মামলা দায়ের করেন। এদিকে, পুলিশ ৭ দিনের মধ্যে সকল আসামিকে ধরার আশ্বাস দিয়েছেন। 


নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে এই জমি-জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে মামলা মোকাদ্দামা, মারামারি, খুনের ঘটনা ঘটে যাচ্ছে। বিগত সাত বছর পূর্বে গোবিন্দহুদা গ্রামের দুঃখ মিয়ার ছেলে মহাসিন নামের একজন মারা যায়। আবার এই জমি জায়গার সংক্রান্ত বিষয় নিয়েই এবার জয়নুল খুন হল।  খুন এবং মামলায় জড়িয়ে যাচ্ছে এই পরিবারগুলো। এটা বন্ধ হওয়া প্রয়োজন।


দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জয়নুলের জানাজায় দাঁড়িয়ে বলেন, ‘যারা এই ঘটনা সাথে সম্পৃক্ত আছে, তারা যেখানেই থাকুক না কেন তাদের আইনের আওতায় আনা হবে। কোনোরকম ছাড় পাবে না। সাত দিনের মধ্যে তাদের সকলকে আটক করা হবে।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী