মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতবিনিময়

  • আপলোড তারিখঃ ১৬-১০-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতবিনিময়

চুয়াডাঙ্গা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতির পুরাতন বারভবনে এ সভা অনুষ্ঠিত হয়।  জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ফোরামের আহ্বায়ক অ্যাড. আ. স. ম. আব্দুর রউফের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন করেন ফোরামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম। 


আগামী ২৯ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২৬ উপলক্ষে প্রার্থী মনোনয়নের বিষয়ে আলোচনা শেষে আইনজীবী ফোরামের সাধারণ সভা আগামী ৩০ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। আইনজীবী ফোরামের প্যানেল থেকে যারা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক তাদের ১৫ অক্টোবর হতে ২৭ অক্টোবরের মধ্যে বেলা ২টার মধ্যে স্ব-স্ব পদে আবেদনপত্র ফোরামের আহ্বায়ক/ সদস্যসচিব বরাবর জমা দেওয়ার সিদ্ধন্ত গৃহিত হয়েছে।
মতবিনিময় সভায় বক্তব্য দেন আইনজীবী ফোরামের সদস্যসচিব অ্যাড. মানজার আলী জোয়ার্দার হেলাল, যুগ্ম আহ্বায়ক অ্যাড. মঈন উদ্দিন মঈনুল, সদস্য অ্যাড. সিরাজুল ইসলাম, অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, অ্যাড. বদিউজ্জামান, অ্যাড. আব্দুল্লাহ আল মামুন, অ্যাড. মানি খন্দকার, অ্যাড. রুবিনা পারভীন ও অ্যাড. মেহেদী হাসান নয়ন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী