মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর সেনেরহুদায় বিএনপির কর্মী সমাবেশ

  • আপলোড তারিখঃ ১৬-১০-২০২৫ ইং
জীবননগর সেনেরহুদায় বিএনপির কর্মী সমাবেশ

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জীবননগর উপজেলার সেনেরহুদা ৪ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে সেনেরহুদা রেলগেটের কাছে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সেনেরহুদা ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ।  বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন জাহিদ, সেনেরহুদা ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাছিম হায়দার হিরক, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, উথলী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ফারুক হোসেন তুষার, উথলী ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন নয়ন, ওয়ার্ড যুবদলের সভাপতি আবু সাঈদসহ সেনেরহুদা ৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। সমাবেশ পরিচালনা করেন, বেলাল, তুষার, মিলন, নয়ন। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব ছিলেন উথলী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী