মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযান

অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ গ্রেপ্তার ২
  • আপলোড তারিখঃ ১৪-১০-২০২৫ ইং
আলমডাঙ্গায় সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযান

আলমডাঙ্গা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও মাদক বিক্রির নগদ অর্থসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার ভোররাতে উপজেলার হারদী ও পাইকপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। হারদী অস্থায়ী সেনা ক্যাম্পের অফিসার বিএ-১০৯৪৯ ক্যাপ্টেন সৌমিক আহমদে অয়নের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তার সঙ্গে ছিলেন এসআই মো. আব্দুল মতিন ও পাইকপাড়া পুলিশ ক্যাম্পের একটি ফোর্স।


জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে প্রথম অভিযান চালানো হয় আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামে। ওই এলাকায় ওবায়দুল হকের ছেলে শামীম রেজা সাগরের (৩২) বাড়িতে তল্লাশি চালিয়ে একটি চাইনিজ কুড়াল, একটি রামদা, ১৪ পিস টাপেনটাডল ট্যাবলেট, একটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৫৮ হাজার ৪০ টাকা উদ্ধার করা হয়।


এদিকে পৃথক অভিযানে কালিদাসপুর গ্রামের শফিউল আলম ওরফে জনির (৪৭) বাড়ি থেকে একটি এয়ারগান, একটি রামদা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত আলামতসহ দুজনকে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে- একটি অস্ত্র আইন ১৮৭৮ সালের ১৯(এফ) ধারায় এবং অন্যটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারণির ২৯(ক) ধারায়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী