চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বিভিন্ন স্থানে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা আমির রুহুল আমিন। গতকাল সোমবার বিকেলে তিনি তিতুদহ ইউনিয়নে চাঁদপুর, গিরিশনগর, তিতুদহ, হুলিয়ামারি, বড়সলুয়া, বলদিয়া, ছোটশলুয়া, ৬২ নম্বর আড়িয়া ও ৬৩ নম্বর আড়িয়ায় গণসংযোগ করেন।
তিতুদহ বাজারে এক পথসভায় তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরা চুয়াডাঙ্গা-২ আসনে গণসংযোগ শুরু করেছি। আপনারা খেয়াল করেছেন জাতির জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য, ৫৪ বছরের ইতিহাস ভুলে নতুন অধ্যায় সৃষ্টির জন্য এবার একটা টার্নিং পয়েন্ট। রাজনীতি মানেই চাঁদাবাজি, মাটি, বালু উত্তোলন করা, হাট-বাজার দখল করা নয়। আমরা এগুলোর পরিবর্তন চাই। মানুষের সম্পদ লুণ্ঠন করার যে কালচার চলে এসেছে আমরা এটার পরিবর্তন চাই।
রুহুল আমিন আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এই কালচার পরিবর্তন করে মানুষের ভোট এবং ভাতের অধিকার ফিরিয়ে দিতে চাই। বাংলাদেশের বেকার সমস্যার সমাধান আমরা করতে চাই। সাথে সাথে কৃষিবান্ধব নীতি আমরা প্রণয়ন করতে চাই। আজকে কৃষকেরা সার পায় না, বিএডিসিতে কাজ পায় না, যারা এর সাথে সম্পৃক্ত থাকে, তারাই এই সুবিধাগুলো ভোগ করে থাকে, আমরা এগুলোর পরিবর্তন চাই। আমরা বাংলাদেশের রাজনীতির কালচার পরিবর্তন করতে চাই।’
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ইউনিট সদস্য আব্দুর রউফ, দর্শনা থানা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, দর্শনা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি আবুল কালাম, তিতুদহ ইউনিয়ন অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ, তিতুদহ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সভাপতি আজমাইন হোসেন, ১ নম্বর ওয়ার্ড সভাপতি জহির উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি গোলাম হোসেন, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি বাপ্পা রাজ, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি আক্কাস আলি, ৬ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মিণ্টু মিয়া, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি হারুন অর রশিদ ৮ নম্বর ওয়ার্ড সভাপতি রবিউল ইসলাম, ইউনিয়ন যুব সভাপতি হাবিবুর রহমান লিটনসহ স্থানীয় নেতা-কর্মীরা।