মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়া স্কুল ফুটবলে জেলা চ্যাম্পিয়ন

  • আপলোড তারিখঃ ১৪-১০-২০২৫ ইং
আন্দুলবাড়ীয়া স্কুল ফুটবলে জেলা চ্যাম্পিয়ন

৫২তম গ্রীষ্মকালীন আন্তঃমাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ফাইনালে চুয়াডাঙ্গা সদর উপজেলার প্রতিনিধি সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়কে ৪-৩ গোলে টাইব্রেকারে হারিয়ে ফুটবলে জেলা চ্যাম্পিয়ন হয়েছে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়। একই প্রতিযোগিতায় সাঁতার ইভেন্টেও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে বিদ্যালয়টি।


সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল সোমবার বিকেল ৪টায় জীবননগর উপজেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয় এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। নির্ধারিত ও অতিরিক্ত সময় গোলশূন্য থাকার পর ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। এতে সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়কে ৪-৩ গোলে পরাজিত করে শিরোপা জয় করে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়। খেলা শেষে বিকেল পাঁচটায় জীবননগর উপজেলা স্টেডিয়াম মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক অনুপস্থিত থাকায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার।


চ্যাম্পিয়ন দলের পক্ষে পুরস্কার গ্রহণ করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হারুন অর রশিদ, প্রধান শিক্ষক ছাইদুর রহমান ও সহকারী ক্রীড়া শিক্ষক আতিয়ার রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ফুটবল দলের খেলোয়াড়, শিক্ষক-শিক্ষার্থী, পরিচালক ও বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক।


আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দের বন্যা বয়ে যায় স্থানীয় এলাকায়। অভিনন্দন জানিয়েছেন আন্দুলবাড়ীয়া কলেজ, আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, শাহাপুর মাধ্যমিক বিদ্যালয়, পাঁকা মাধ্যমিক বিদ্যালয়, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অভিনন্দন জানিয়েছেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাবিবুর রহমান লিটন এবং আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী