মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভাংবাড়ীয়া হাইস্কুলে ম্যানেজিং কমিটি নির্বাচনে সদস্যদের ফরম জমা

  • আপলোড তারিখঃ ১৩-১০-২০২৫ ইং
ভাংবাড়ীয়া হাইস্কুলে ম্যানেজিং কমিটি নির্বাচনে সদস্যদের ফরম জমা

আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে আসন্ন ম্যানেজিং কমিটি নির্বাচন উপলক্ষে অভিভাবক সদস্য পদে ফরম জমা দিয়েছেন অভিভাবকেরা। গতকাল রোববার বিকেল চারটায় বিদ্যালয় প্রাঙ্গণে ফরম জমা কার্যক্রম সম্পন্ন হয়। নির্বাচনকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নির্বাচনী কার্যক্রম প্রত্যক্ষ করেন।


এসময় উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর লতিফ, ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, সসভাপতি মজিরুল ইসলাম বিজু, মহিলা দলের সভাপতি মাফুজা ইয়াসমিন জলি, সহসভাপতি শাহারভানুসহ আরও অনেকে। অভিভাবক প্রার্থীরা জানান, বিদ্যালয়ের শিক্ষা পরিবেশের উন্নয়ন, শিক্ষার্থীদের মানোন্নয়ন এবং শিক্ষক-অভিভাবক সম্পর্ক আরও দৃঢ় করাই তাঁদের প্রধান লক্ষ্য। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন ম্যানেজিং কমিটি গঠনের মাধ্যমে বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর লতিফ বলেন, ম্যানেজিং কমিটি বিদ্যালয়ের নীতিনির্ধারণী ও উন্নয়নমূলক কাজের অন্যতম চালিকাশক্তি। যোগ্য ও নিষ্ঠাবান সদস্যরা নির্বাচিত হলে বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি নিশ্চিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে নির্বাচনকে ঘিরে আনন্দ ও প্রত্যাশার পরিবেশ বিরাজ করছে। উপস্থিত সবাই নির্বাচনটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হওয়ার আশা ব্যক্ত করেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী