জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০ পিচ ইয়াবাসহ তিন মাদকসেবী ও ব্যবসায়ী আটক হয়েছেন। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলার পেয়ারাতলা ফল বাজারের নিকট থেকে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের আবুল কাশেমের ছেলে সুজন হোসেন (৫০), মাধবখালী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শাহাজাহান খান (৫০) ও একই গ্রামের সুমা মন্ডলের ছেলে হাবিবুর রহমান (৩৫)।
জীবননগর থানা সূত্রে জানা যায়, এসআই মো. আসলাম আলী সঙ্গীয় ফোর্সসহ জীবননগর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। শুক্রবার বেলা তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে পেয়ারাতলা মোড়ে আরিফ মিয়ার ফল ভান্ডারের সামনে পাকা রাস্তার ওপর থেকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদকসেবী ও ব্যবসায়ীকে আটক করা হয়। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মামুন হোসেন বিশ্বাস বলেন, ১০ পিচ ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে জীবননগর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামিদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জীবননগর অফিস