মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১১-১০-২০২৫ ইং
কার্পাসডাঙ্গায় জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন জাকের পার্টির র‌্যালি ও সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে কার্পাসডাঙ্গা কাউন্সিল মোড় প্রাঙ্গনে জাকের পার্টির এ জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। কার্পাসডাঙ্গা ইউনিয়ন জাকের পার্টির সভাপতি সুলতান মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জাকের পার্টির সভাপতি আব্দুল লতিফ খান যুবরাজ।


বিশেষ অতিথি ছিলেন জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মজিবর রহমান, ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জেলা যুবফ্রন্টের সভাপতি রুস্তম মল্লিক, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি আজগার আলী, জেলা জাকের পার্টির সহসভাপতি নুর ইসলাম, দামুড়হুদা থানা জাকের পার্টির সভাপতি মোনাজাত হোসেন, সাধারণ সম্পাদক আ. হাই মেম্বার, জেলা জাকের পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক রহুল কুদ্দস, জেলা মহিলা ফ্রন্টের সাধারণ সম্পাদিকা হাফিজা খাতুন, ছাত্রী ফ্রন্টের সভানেত্রী নাসরিন খাতুন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দামুড়হুদা থানা জাকের পার্টি ছাত্রফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান শিশির।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী