সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এসডিজি এবং সন্ত্রাস-জঙ্গীবাদ প্রতিরোধে আলমডাঙ্গায় আলোচনা সভা

  • আপলোড তারিখঃ ০৬-১১-২০১৭ ইং
এসডিজি এবং সন্ত্রাস-জঙ্গীবাদ প্রতিরোধে আলমডাঙ্গায় আলোচনা সভা
প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ব্রান্ডিং, সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা, এসডিজি এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিস। গতকাল রবিবার বেলা ১২টায় আলমডাঙ্গার নিগার সিদ্দিক ডিগ্রী কলেজ প্রাঙ্গনে এ আয়োজন করা হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. রাহাত মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। তিনি বলেন, ‘অর্থনৈতিক উন্নয়নের কারণে দেশ উন্নত হয়েছে। তাই আর আমাদের অভাব নেই; কিছু সৌখিন চাহিদা আছে মাত্র। বর্তমান সরকারের অভাবনীয় ব্যয় বহুল প্রকল্প পদ্মা বহুমুখী সেতু। যা এই সরকারের উদ্যোগে দেশের টাকায়, জনগণের টাকায় নির্মাণ করা হচ্ছে।’ এসডিজি অর্জনের কথা উল্লেখ করে বলেন, এসডিজি অর্জনের পথে আছে বাংলাদেশ। শিক্ষার ক্ষেত্রে পুরুষদের পাশাপাশি নারী শিক্ষার ক্ষেত্রেও অনেকটা এগিয়ে গিয়েছে। এখন আমরা শিক্ষার মান উন্নয়ন নিয়ে কাজ করছি। এসময় তিনি অর্থনৈতিক ক্ষেত্রেও বাংলাদেশের ভালো অবস্থানে কথা উল্লেখ করে বলেন, রেডিমেট গার্মেন্টস শিল্পে বিশ্বে বাংলাদেশের অবস্থান ২য়। মাতৃমৃত্যু, সেনিটেশনসহ অনেক ক্ষেত্রে পার্শবর্তি দেশ থেকে বাংলাদেশ খুবই ভালো স্থানে অবস্থান করছে। একটা সময় ছিলো যখন ক্ষুধা দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রাম করতে হয়েছে। সেই বাংলাদেশ বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়ে বিদেশেও রপ্তানি করছে। আমরা এখন স্বপ্ন দেখি উন্নত বাংলাদেশ গড়ার। সভার শুরুতে আলোচনার বিষয়বস্তু ও তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেহালা ইউপি চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, নিগার সিদ্দিক ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আবু নাসির, কলেজ গভর্নিং বডি সভাপতি আরশাদ উদ্দিন আহমেদ (চন্দন), জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দীন, আলমডাঙ্গা প্রেসক্লাব সভাপতি শাহ আলম মন্টু। এ ছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক ফারুক আহম্মেদ। এর আগে জেলা তথ্য অফিসের নিয়মিত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড