টাউন ফুটবল মাঠেই হবে ১৬ দলের এ টুর্নামেন্ট
- আপলোড তারিখঃ
০৬-১১-২০১৭
ইং
চুয়াডাঙ্গায় আলফাজ উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: সাড়া জাগানো বাংলাদেশ দলের সাবেক ফুটবলার মামুন জোয়ার্দ্দারের পিতা মরহুম আলফাজ উদ্দিন স্মরণে ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় চুয়াডাঙ্গা আলী হোসেন সুপার মার্কেটে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও মরহুম আলফাজ উদ্দিনের মেজ ছেলে এ নাসির জোয়ার্দ্দার। সভায় টুর্নামেন্ট পরিচালনার জন্য বিভিন্ন উপ-কমিটি করা হয়। উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে চুয়াডাঙ্গা টাউন ক্লাব ফুটবল মাঠে নক আউট পদ্ধতিতে ১৬টি দল নিয়ে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। তবে চুয়াডাঙ্গা জেলার বাইরের কোন খেলোয়াড় টুর্নামেন্টে অংশগ্রহন করতে পারবে না। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ৩২ ইঞ্চি এলইডি টিভি ও ট্রফি দেয়া হবে এবং রানার আপ দলকে ২৪ ইঞ্চি এলইডি টিভি ও ট্রফি দেয়া হবে। টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য তারিখ ২৪ নভেম্ভর হলেও এন্ট্রি করার তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর পর্যন্ত। টুর্নামেন্টটি চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার তত্বাবধানে, ফিফা কর্তৃক অনুমোদিত ও স্থানীয় বাইলজের ভিত্তিতে পরিচালিত হবে। টুর্নামেন্টে অংশগ্রহনকারী দল সমুহকে কোন কনভেন্স দেয়া হবে না। তবে ম্যাচ সেরা ও টুর্নামেন্ট সেরার পুরস্কার দেয়া হবে। দু-ফাইনালিষ্টকে দেয়া হবে কানাডা প্রবাশী কৃতি ফৃটবলার মামুন জোয়ার্দ্দারের সৌজন্যে বিশেষ পুরস্কার। প্রস্তুতি সভায় সকলের মতামতের ভিত্তিতে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে প্রধান উপদেষ্টা এবং জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধূরী জিপু, সাবেক মেয়র জেলা আ. লীগের যুগ্ম সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার ও সহসভাপতি এ নাসির জোয়ার্দ্দারকে উপদেষ্টা করে টুর্নামেন্ট পরিচালনার জন্য সাংগঠনিক কমিটি গঠন করা হয়। সাংগঠনিক কমিটির আহবায়কের দায়িত্ব পালন করবেন ডিএফএর সভাপতি রফিকুল ইসলাম লাড্ডু। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা শিল্প ও বণিক সমিতির সভাপতি ইয়াকুব হোসেন মালিক, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার, সহসভাপতি হুমায়ুন কবীর মালিক, সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কৃতি ফুটবলার মাহমুদুল হক লিটন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য সালাউদ্দিন মো. মর্তুজা, সাইদুর রহমান মালিক, বদর খান, মহসিন রেজা, মেহেরুল্লাহ মিলু, ফজলুল হক মালিক, হাফিজুর রহমান, সাবেক ফুটবলার রেজাউল হক জোয়ার্দ্দার, নাজমুল হক শান্তি, মঞ্জুরুল আলম মালিক লার্জ ও হাফিজুর রহমান লিটন (ছোট লিটন)। উল্লেখ্য, জেলা ক্রীড়া সংস্থা ও ডিএফএর সকল সদস্য সাংগঠনিক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমেন্ট বক্স