আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মহিলা দলের নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় বড়বোয়ালিয়া গ্রামের বাবু পাড়ায় এই কমিটি গঠন করা হয়। ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি মজিরুল ইসলাম বিজু, মহিলা দলের সভাপতি মাফুজা ইয়াসমিন জলি, সাধারণ সম্পাদক সাগরী খাতুন, সহসভাপতি শাহারভানু, যুগ্ম সাধারণ সম্পাদক রোক্সোনা খাতুন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ, ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি রেজাউল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাসেম আলী, সাধারণ সম্পাদক বল্টু আলী, সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ, উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা, যুবদল নেতা মুকুলুজ্জামান মিলন, খোকন আলী, বিএনপি নেতা আব্দুল হান্নান, শাহিন আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি মজিরুল ইসলাম বিজু। পরে ৫১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড মহিলা দল কমিটি গঠন করা হয়।
আলোচনা সভায় প্রধান বক্তা বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে মহিলা দলের সাংগঠনিক শক্তি ও কার্যক্রম আরও বেগবান করতে হবে। আগামী নির্বাচনে বিএনপির জয় নিশ্চিত করতে হলে মহিলা দলের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহিলা দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে হবে এবং মা-বোনদের ভোটে সম্পৃক্ত করতে হবে। একমাত্র ঐক্যবদ্ধ প্রচেষ্টায়ই বিজয় অর্জন সম্ভব।
বক্তারা ধানের শীষ প্রতীকের গুরুত্ব তুলে ধরে বলেন, এটি দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্রের প্রতীক। তাই ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাতে হবে এবং ভোট চাইতে হবে।
প্রতিবেদক হাটবোয়ালিয়া