মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার বেলগাছিতে জামায়াতের পথসভায় অ্যাড. রাসেল

মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে চাই
  • আপলোড তারিখঃ ০৯-১০-২০২৫ ইং
আলমডাঙ্গার বেলগাছিতে জামায়াতের পথসভায় অ্যাড. রাসেল

আলমডাঙ্গার বেলগাছিতে জামায়াতের পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এই সভাটি ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ৮ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি আলাইহিম। 


প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। প্রধান অতিথির তিনি রাসেল বলেন, ‘আমরা মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে চাই। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে সৎ ও জবাবদিহিতামূলক নেতৃত্ব গড়ে তুলতে চাই।’ তিনি আরও বলেন, ‘আমার জন্ম ও শৈশব এই বেলগাছি গ্রামে কেটেছে। যদি সুযোগ পাই, এলাকার রাস্তা-ঘাট, কালভার্টসহ অন্যান্য উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করবো এবং ব্যয়ের পূর্ণ হিসেব জনগণের সামনে উপস্থাপন করবো।’


বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলতাফ হুসাইন, আলমডাঙ্গা উপজেলা আমির প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা সেক্রেটারি মামুন রেজা, তারবিয়্যাত বিভাগের সেক্রেটারি বিলাল হোসাইন, অফিস সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়ন সভাপতি আমান উদ্দিন, সহসভাপতি মাওলানা শহিদুল হক, ইউনিয়ন নির্বাচন বিভাগের পরিচালক জহিরুল ইসলাম মজনু, ইউনিয়ন সহকারী সেক্রেটারি আব্দুল জব্বার, ফরিদপুর ২ নম্বর ওয়ার্ড সভাপতি আহসান হাবিব, কাশিপুরে সভাপতি আতিয়ার রহমান, কেদারনগরের সভাপতি লুৎফার রহমান, বেলগাছি গ্রামের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি রওশন শেখ, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি আলাইহিম, যুব বিভাগের সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সেক্রেটারি সাব্বির আহমেদ, বেলগাছি গ্রাম কমিটির সভাপতি খোকন মাসুদ, ডামোশ গ্রাম কমিটির সভাপতি জয়নাল আবেদীন, ফরিদপুরের সহসভাপতি মানোয়ার হোসেন, ২ নম্বর ওয়ার্ড সভাপতি আহসান হাবীব প্রমুখ। সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা শওকত আলী।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী