রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় আবরার ফাহাদ স্মরণে আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

‘ফাহাদ বাংলাদেশ সার্বভৌমত্বের নয়া প্রতীক’
  • আপলোড তারিখঃ ০৮-১০-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় আবরার ফাহাদ স্মরণে আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

‘অনন্ত মহাকালে মোর যাত্রা অসীম মহাকাশের অন্তে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো চুয়াডাঙ্গায় শহিদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিক উপলক্ষে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটায় জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে এই অনুষ্ঠান আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি।


অনুষ্ঠানের শুরুতেই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আবরার ফাহাদকে নিয়ে বিস্তর আলোচনা করা হয়। এসময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা জেলার বিশিষ্ট সংগীত শিল্পী হিরুন-উর রশিদ শান্ত।
আলোচনা সভার প্রধান অতিথি চুয়াডাঙ্গা স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক শারমিন আক্তার বলেন, ‘আবরার ফাহাদ এখনো বেঁচে আছে আমাদের মাঝে। আবরার ফাহাদ একজন সাহসী তরুণ ছিলেন। আবরার ফাহাদ দেশের জন্য একটা ছোট স্ট্যাটাস দিয়েছিল। যার প্রেক্ষিতে ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। আবরার ফাহাদ তার আত্মত্যাগের মধ্যদিয়ে উজ্জীবিত করেছে। আবরার ফাহাদ বাংলাদেশের সার্বভৌমত্বের নয়া প্রতীক। তরুণ প্রজন্ম আবরার ফাহাদের আদর্শ মতো চলবে এটাই প্রত্যাশা করি।’


এসময় আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, চুয়াডাঙ্গা জেলা জাসাসের সভাপতি ও সংগীত শিল্পী শহিদুল হক বিশ্বাস, জুলাই যোদ্ধা সুলাইমান হোসেন সোহাগ, হাসনা জাহান খুশবু ও সিরাজুম মনিরা।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী, সহকারী কমিশনার আলাউদ্দিন আল আজাদ, এস এম আব্দুর রউফ শিবলু, আশফাকুর রহমান, আবদুল্লাহ আল মামুন, সিনিয়র সাংবাদিক শাহ আলম সনি প্রমুখ। এছাড়াও জেলার সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত