মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুরআন অবমাননার প্রতিবাদে জীবননগরে বিক্ষোভ

  • আপলোড তারিখঃ ০৮-১০-২০২৫ ইং
কুরআন অবমাননার প্রতিবাদে জীবননগরে বিক্ষোভ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের হিন্দু ছাত্র অপূর্ব পালের ধর্মীয় কটূক্তি ও পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার আসরের নামাজের পর উপজেলা মুক্তমঞ্চে বাংলাদেশ খেলাফত মজলিস, জীবননগর থানা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা চত্বর ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


সমাবেশে বক্তারা বলেন, ‘আমরা ৯০ শতাংশ মুসলমানের দেশে বসবাস করছি, অথচ বারবার পবিত্র কুরআন অবমাননার মতো স্পর্শকাতর ঘটনা ঘটছে। কুরআন অবমাননাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা তার ফাঁসির দাবি জানাই।’ বক্তারা আরও বলেন, ‘দেশে যেন আর কেউ পবিত্র কুরআন অবমাননার সাহস না পায়, সে জন্য কঠোর আইন ও যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। এই ধরণের অপরাধকে কোনোভাবেই অবহেলা করা যাবে না।’


সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের খান। সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস জীবননগর থানা শাখার সভাপতি মুফতি শাহ জামাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আল মাহমুদ। এসময় আরও উপস্থিত ছিলেন মাওলানা আমানুল্লাহ, মাওলানা তরিকুল ইসলাম, মুফতি আবু সাঈদ, মাওলানা বাসার, আব্দার আলী, মাহমুদ, মাওলানা ইমরান, মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ, এহসানুল্লাহ, আব্দুল হায় প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী