মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বড়বোয়ালিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা

  • আপলোড তারিখঃ ০৮-১০-২০২৫ ইং
বড়বোয়ালিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা

আলমডাঙ্গা উপজেলার বড়বোয়ালিয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার লোকজ ঐতিহ্য ও সাংস্কৃতিক চেতনার অনন্য বহিঃপ্রকাশ ঘটানো এই আয়োজনে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। লাঠি খেলার এই আয়োজন করে বড়বোয়ালিয়া গ্রামের তরুণ সমাজ ও সংস্কৃতিমনা মানুষদের একতা ও উদ্দীপনায় গঠিত একটি আয়োজক কমিটি। এ খেলায় অংশ নেয় চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার অভিজ্ঞ লাঠিয়াল দল। খেলা শুরু হয় বিকেল চারটার দিকে। মাঠের চারপাশে জড়ো হন শত শত দর্শক, যাঁদের মধ্যে ছিলেন বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুরাও। লাঠিয়ালদের নান্দনিক কৌশল, চোখ ধাঁধানো ভঙ্গিমা, দৃষ্টিনন্দন পদক্ষেপ এবং ক্ষিপ্র গতির আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকেরা মুগ্ধ হয়ে ওঠেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষক, সমাজকর্মী, রাজনৈতিক নেতা এবং সংস্কৃতিপ্রেমী ব্যক্তিবর্গ। তাঁরা বলেন, আজকের এই লাঠি খেলা আমাদের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করার অসাধারণ একটি প্রয়াস। আমরা চাই এ ধারা যেন প্রতিটি গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী