মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাটবোয়ালিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

দুই ফার্মেসিকে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা
  • আপলোড তারিখঃ ০৮-১০-২০২৫ ইং
হাটবোয়ালিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া এলাকায় অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে স্থানীয় ওষুধ, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও খাদ্যসামগ্রীর বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়। তদারকির সময় মেয়াদোত্তীর্ণ ও মূল্যবিহীন ওষুধ বিক্রয়ের প্রমাণ পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ও ৩৭ ধারার অধীনে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।


এ অভিযানে মো. আলফাজ উদ্দীনের মালিকানাধীন মেসার্স সেবা ফার্মেসিকে ২৫০০ টাকা এবং মো. আশরাফুল ইসলামের মালিকানাধীন মেসার্স আমেনা মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। ফার্মেসিগুলোকে ভবিষ্যতের জন্য সংশ্লিষ্ট ত্রুটিসমূহ সংশোধনের নির্দেশনা প্রদান করা হয়।


গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে অভিযানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং হাটবোয়ালিয়া ক্যাম্প পুলিশের একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী