মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়া নৈশ প্রহরীদের মাঝে কটি বিতরণ

  • আপলোড তারিখঃ ০৮-১০-২০২৫ ইং
আন্দুলবাড়ীয়া নৈশ প্রহরীদের মাঝে কটি বিতরণ

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারের নৈশ প্রহরীদের মাঝে কটি বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টায় বাজার কমিটির অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানা গেছে, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার ও আন্দুলবাড়ীয়া বাজার এডহক কমিটির সদস্য শেখ আতিয়ার রহমান নিজস্ব তহবিল থেকে আন্দুলবাড়ীয়া বাজারের নৈশ প্রহরীদের মাঝে কটি বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন, আন্দুলবাড়ীয়া বাজার এডহক কমিটির আহ্বায়ক মোহা. আব্দুল লতিফ বিশ্বাস, সদস্য আব্দুল ওয়াহেদ মিয়া, মো. আমিনুল এহসান আরেফিন, মুন্সী রোকনুজ্জামান রোকন, মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, কমিটির স্টাফ খন্দকার হারুন অর- রশীদ, আলিউল হক প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী