মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

‎চুয়াডাঙ্গা পৌর এলাকায় গণসংযোগে অ্যাড. মাসুদ পারভেজ রাসেল

ইনসাফভিত্তিক দেশ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দিন
  • আপলোড তারিখঃ ০৮-১০-২০২৫ ইং
‎চুয়াডাঙ্গা পৌর এলাকায় গণসংযোগে অ্যাড. মাসুদ পারভেজ রাসেল

‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা পৌর এলাকায় জামায়াত মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল গণসংযোগ ও মতবিনিময় করেছেন। গতকাল মঙ্গলবার পৌর শহরের বড়বাজার থেকে নিচের বাজারের বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগকালে তিনি নাগরিক সমস্যাবলি শোনেন এবং ব্যবসায়ী, শ্রমজীবী ও তরুণদের সঙ্গে মতবিনিময় করে দলের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট প্রার্থনা করেন।


‎গণসংযোগকালে অ্যাডভোকেট রাসেল বলেন, ‎চুয়াডাঙ্গা শহর অব্যবস্থাপনা, দুর্নীতি ও রাজনৈতিক স্বার্থান্ধতার কারণে এই শহর এখন পর্যন্ত সাধারণ দুর্বল শহরে পরিণত হয়ে আছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে আমরা এই শহরকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। যেখানে থাকবে পরিচ্ছন্ন পরিবেশ, সুশৃঙ্খল যানবাহন ব্যবস্থা, নিরাপদ রাস্তা ও আধুনিক ড্রেনেজ নেটওয়ার্ক। এর সাথে সাথে শিক্ষা এবং চিকিৎসায় এই শহরের সুনাম যেন সারা দেশে ছড়িয়ে পড়ে সেই ব্যবস্থা করব।‎


তিনি আরও বলেন, ‘জনগণের করের টাকায় উন্নয়নের নামে লুটপাট বন্ধ করতে হবে। উন্নয়ন হবে জনগণের চাহিদা অনুযায়ী, আমলাদের নির্দেশে নয়। জামায়াতে ইসলামী এমন এক প্রশাসনিক সংস্কৃতি আনতে চায়, যেখানে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত হবে। শহরের প্রতিটি নাগরিকই অনুভব করবে- তারা উন্নয়নের অংশীদার। চুয়াডাঙ্গা শহরকে আমরা জ্ঞান, কর্মসংস্থান ও মানবিকতায় সমৃদ্ধ শহরে রূপ দিতে চাই।’ তিনি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে একবারের জন্য হলেও দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহ্বান জানান।


‎এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অর্থ সম্পাদক কামাল উদ্দিন, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম, নায়েবে আমির মাহবুব আসিক শফি, আনোয়ার হোসেন, পৌর সেক্রেটারি মোস্তফা কামাল, সহকারী সেক্রেটারি হুমায়ুন কবির শান্ত, পৌর কর্মপরিষদ সদস্য মো. মতিয়ার রহমান, হাফেজ ইকবাল হোসেন, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি সাদিক আস শাফী প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী