বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান

মাদক ও ভায়াগ্রা উদ্ধার, ৭ বাংলাদেশি আটক

  • আপলোড তারিখঃ ০৭-১০-২০২৫ ইং
মাদক ও ভায়াগ্রা উদ্ধার, ৭ বাংলাদেশি আটক

জীবননগর ও মহেশপুর সীমান্তে মাদক বিরোধী ও অবৈধ অনুপ্রবেশ রোধে একাধিক অভিযান পরিচালনা করেছে ৫৮ বিজিবি। এসব অভিযানে ভারতীয় মদ, ভায়াগ্রা ট্যাবলেট ও সিরাপসহ মোট ৩২৬টি নিষিদ্ধ পণ্য উদ্ধার করা হয়। পাশাপাশি অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় নারী ও শিশুসহ ৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
জানা গেছে, গত রোববার দিবাগত রাতে মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সুবেদার শরীফ মনিরুজ্জামানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৯ বোতল ভারতীয় মদ এবং আলাদা অভিযানে ৩১ বোতল ভারতীয় ‘ডরহ ঈবৎবী’ সিরাপ উদ্ধার করা হয়। একই রাতে গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নায়েব সুবেদার সৈয়দ মফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২৭৬ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।


অন্যদিকে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শ্রীনাথপুর বিওপির নিয়মিত টহল দল সরিষাঘাটা বাজার এলাকা থেকে অবৈধভাবে সীমান্ত পার হতে চাওয়া দুই নারী বাংলাদেশিকে আটক করে। একই দিনে সকালে খোসালপুর বিওপির টহল দল ৫ জন বাংলাদেশিকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক করে। বিজিবি সূত্র জানায়, আটককৃত সকলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’