দামুড়হুদা উপজেলার এসএসসি ৯২ বন্ধু সংঘের বন্ধুরা সমন্বয়ক নাসির উদ্দীনের অসুস্থ মাকে দেখতে গিয়েছিলেন। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে সবাই তাকে দেখতে যান এবং খোঁজখবর নেন। জানা গেছে, দামুড়হুদা উপজেলা এসএসসি ৯২ বন্ধু সংঘের সমন্বয়ক নাসির উদ্দীনের অসুস্থ মা কিছুদিন ধরে অসুস্থ। এ তথ্য শুনে সবাই তার খোঁজ নিতে যান। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা এসএসসি ৯২ ব্যাচের সিনিয়র সহসভাপতি আব্দুল হালিম ভুট্ট, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বেল্টু, যুগ্ম সম্পাদক মো. আলাউল হক মেম্বার, দপ্তর সম্পাদক মো. আব্দুল খালেক, প্রচার সম্পাদক মো. ইকবাল হোসেন, সহ-অর্থ সম্পাদক মো. ইসরাফিল হোসেন, সদস্য আব্দুল মমিন, আসাদুর রহমান বাদশা, তাহাজ উদ্দিন তাজু, শহিদুল ইসলাম, আজাদুর রহমান, গিয়াস উদ্দিন, আ. আলিম, নাসির উদ্দীন, নাসির উদ্দীন মুক্তা, টিক্কা, মুক্ত নাজিম, আশরাফুল ইসলাম প্রমুখ।
প্রতিবেদক দামুড়হুদা