শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান

মাদক উদ্ধার, ৩ বাংলাদেশি আটক
  • আপলোড তারিখঃ ০৬-১০-২০২৫ ইং
জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান

জীবননগর ও মহেশপুর সীমান্তে অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। একই সঙ্গে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় তিন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।


জানা গেছে, গতকাল রোববার সকালে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ কুমিল্লাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বাঘাডাংগা গ্রামের মান্দারতলা নামক স্থানে অভিযান চালিয়ে আসামীবিহীন ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করেন নায়েব সুবেদার মো. আব্দুল করিম খান। এর আগে গত শনিবার রাতে মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মো. সাইফুল ইসলামের আমবাগান থেকে ৫৭ বোতল ভারতীয় ফেনসিডিল এবং জীবননগর বিওপির অধীন সন্তোষপুর গ্রামের মো. কবিরের আমবাগান থেকে আরও ২৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি সদস্যরা।


অন্যদিকে, শনিবার রাত ৭টা ৩০ মিনিটের দিকে বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি। আটককৃতরা হলেন- নড়াইলের মো. ইসমাঈল শেখ (২৫) ও রাজবাড়ীর আলী হোসেন শেখ (২৫)। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

দর্শনা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল হান্নান ৬ মাসের জন্য বহিষ্কৃত