দৌলতদিয়াড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় কম্পিউটার ব্যবসায়ী টনিক আহত
- আপলোড তারিখঃ
০৬-১১-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দৌলতদিয়াড়ে বঙ্গজের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় আজাদুল ইসলাম টনিক নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়েছে। গতরাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত আজাদুল ইসলাম টনিক (৩০) আলোকদিয়া গ্রামের মফিজুল ইসলামের ছেলে এবং চুয়াডাঙ্গা ফাতেমা প্লাজার টনিক কম্পিউটারের সত্বাধিকারী। জানা গেছে, গতরাত ১০টার দিকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি আলোকদিয়া যাওয়ার পথিমধ্যে বঙ্গজের সামনে একটি কুকুরের সাথে ধাক্কা লাগে। এতে টনিক ছিটকে রাস্তার ওপর পড়ে গিয়ে রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।
কমেন্ট বক্স