মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুড়ুলগাছি ইউনিয়নে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র‍্যালি

  • আপলোড তারিখঃ ০৫-১০-২০২৫ ইং
কুড়ুলগাছি ইউনিয়নে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র‍্যালি

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ চত্বরে গতকাল শনিবার বেলা সাড়ে ৩টায় জাকের পার্টির উদ্যোগে সাংগঠনিক জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কুড়ুলগাছি ইউনিয়ন জাকের পার্টির সভাপতি আ. আলীম। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জাকের পার্টির সভাপতি ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য টিম প্রধান আ. লতিফ খান যুবরাজ।


অনুষ্ঠানে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জাকের পার্টির সহসভাপতি হারুন অর রশিদ, জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মজিবার রহমান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় যুব ওলামা ফ্রন্টের সদস্য মাওলানা আবু সাইদ, কেন্দ্রীয় তালাবা ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মুফতি কামাল হোসেন আশেকী, জেলা যুব ফ্রন্টের সাধারণ সম্পাদক মো. তফসির, জেলা স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি নজরুল ইসলাম, মৎস্যজীবী ফ্রন্ট সভাপতি আ. হালিম, শ্রমিক ফ্রন্ট সভাপতি তোয়াক্কেল খাঁ, কৃষক ফ্রন্ট সভাপতি আ. মজিদ, বাস্তহারা ফ্রন্ট সভাপতি সাইদুর রহমান, স্বেচ্ছাসেবক ফ্রন্ট সভাপতি ডা. শহীদুর রহমান, ছাত্র ফ্রন্ট সভাপতি আজগর আলী, কেন্দ্রীয় পরিষদ ছাত্র ফ্রন্ট সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, দর্শনা থানা জাকের পার্টির সভাপতি নাজিম উদ্দীন, জেলা কিশোর ফ্রন্ট সভাপতি জাহাঙ্গীর আলম, ভক্ত ফ্রন্ট দর্শনা থানা সদস্য শ্রী প্রভাত হালদার। অনুষ্ঠান পরিচালনা করেন সাজ্জাদ হোসেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী