মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উথলী ইউনিয়ন ছাত্রশিবিরের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ

  • আপলোড তারিখঃ ০৫-১০-২০২৫ ইং
উথলী ইউনিয়ন ছাত্রশিবিরের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ

জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসা মাঠে উথলী ইউনিয়ন পূর্ব শাখা ও কেডিকে ইউনিয়ন উত্তর শাখার মধ্যে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।


খেলা শুরুর পূর্বে উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন জামায়াতে ইসলামীর জীবননগর উপজেলার নায়েবে আমির মো. শাখাওয়াত হোসেন, উথলী ইউনিয়নের আমির মাওলানা আরিফুল ইসলাম, সেক্রেটারি এম. হাসানুজ্জামান, ইউনিয়ন বায়তুল মাল সভাপতি আব্দুল কুদ্দুস, উথলী ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি অমিত হোসেনসহ ইউনিয়ন ছাত্রশিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দ। খেলায় কেডিকে ইউনিয়ন উত্তর শাখাকে হারিয়ে উথলী ইউনিয়ন পূর্ব শাখা ফুটবল একাদশ ৩-১ গোলের ব্যবধানে জয়লাভ করে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী