মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উথলীতে নেদায়ে ইসলামের স্মরণসভা

  • আপলোড তারিখঃ ০৫-১০-২০২৫ ইং
উথলীতে নেদায়ে ইসলামের স্মরণসভা

জীবননগরের উথলীতে আঞ্জুমানে নেদায়ে ইসলামের উদ্যোগে স্মরণসভা ও উরস মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার উথলী মোল্লাবাড়ি খানকাহ শরীফ প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে গাউসুল আযম (রহ.)-এর উরস শরীফ এবং আহলে জান্নাতুল বাক্বী ‘আল্লামা শায়খ সায়্যিদ মানযূর আহমাদ আল-আহমাদী উয়েসী রিফা'য়ী (রহ.) এর ১৩তম ওয়েসাল শরীফ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।


মাহফিলে সভাপতিত্ব করেন উথলী শাখার সংগঠক আহম্মেদ কবির। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নেদায়ে ইসলাম, রঘুনাথপুর শাখার সাজ্জাদানশীন ও মুরব্বি মাওলানা তৈয়ব আলী। তিনি বলেন, ‘আল্লাহর প্রিয়বান্দাদের জীবন ও আদর্শ অনুসরণ করলেই ইহকাল ও পরকালের মুক্তি সম্ভব।’ অনুষ্ঠানে নেদায়ে ইসলামের বিভিন্ন ইউনিটের সদস্য, ভক্ত ও অনুসারীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিশেষ মোনাজাত ও তাবারুক বিতরণ করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী