রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর উপজেলার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় রুহুল আমিন

ক্ষমতায় এলে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে
  • আপলোড তারিখঃ ০৫-১০-২০২৫ ইং
জীবননগর উপজেলার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় রুহুল আমিন

‘জামায়াতে ইসলামী দেশ পরিচালনার সুযোগ পেলে দেশে একটি সুশৃঙ্খল, ব্যবসাবান্ধব পরিবেশ প্রতিষ্ঠা করা হবে। কোনো ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না। দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র গঠনের জন্য যা কিছু প্রয়োজন, আমরা তাই করব।’ গতকাল শনিবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা জামায়াত অফিসে প্রধান অতিথির বক্তব্যে জেলা আমির অ্যাড. রুহুল আমিন এসব কথা বলেন। এ সভার আয়োজন করে ইসলামিক বিজনেস উইমেন অ্যান্ড ফোরাম (ওইডঋ)। সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের সভাপতি শফিকুল ইসলাম।


সভায় রুহুল আমিন আরও বলেন, ‘আমরা শাসক হতে চাই না, জনগণের সেবক হতে চাই। সাধারণ মানুষের প্রিয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ এটি ন্যায়ের প্রতীক। জামায়াত সরকার গঠন করলে উন্নয়ন আর দুর্নীতি একসঙ্গে চলবে না। সব রকম দুর্নীতি জাদুঘরে পাঠানো হবে।’


তিনি আরও বলেন, ‘ব্যবসায়ীদের সকল প্রকার প্রশাসনিক হয়রানি ও চাঁদাবাজির অবসান ঘটিয়ে একটি মুক্ত, স্বচ্ছ ব্যবসায়িক পরিবেশ গড়তে জামায়াত বদ্ধপরিকর। জীবননগর হাসপাতালে আধুনিকায়নের মাধ্যমে স্বাস্থ্যসেবার মানও বৃদ্ধি করা হবে।’


মতবিনিময় সভায় আরও উপস্থিত চুয়াডাঙ্গা জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি ও ইসলামিক বিজনেস উইমেন অ্যান্ড ফোরাম জেলা সভাপতি আব্দুল কাদের, জেলা সেক্রেটারি আবু উবাইদা, প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, জীবননগর উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির সাখাওয়াত হোসেন, সেক্রেটারি মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন, ব্যবসায়ী নেতা মোতাহারুল ইসলাম, আড়িয়ার খান, আশাদুল ইসলাম, মাওলানা জসিম উদ্দিন, আতিয়ার রহমান, যুবনেতা মাহিদুল ইসলাম, আব্দুল মোতালেব, আশিকুর রহমান প্রতীক, সোহেল তানভীর, সায়মুম শাহরিয়ার ও নাজমুল মৃধা প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত