মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্ডল ট্যাবলেটসহ আটক ১

  • আপলোড তারিখঃ ০৫-১০-২০২৫ ইং
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্ডল ট্যাবলেটসহ আটক ১

আলমডাঙ্গা থানা-পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ গ্রাম গাঁজা ও ১০ পিস ট্যাপেন্ডল ট্যাবলেট উদ্ধার করেছে। এসময় ১ জনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহা. মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই মো. আব্দুল মতিন সঙ্গীয় অফিসারদের ফোর্সসহ ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারি পরোয়ানা তামিলের সময় গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানাধীন ডম্বলপুর গ্রামের মো. চাঁন মিয়ার বসত বাড়ির সামনে পাঁকা রাস্তায় আবু তালেব মন্ডলের ছেলে মো. চাঁন মিয়াকে (৪৫) ২৫ গ্রাম গাঁজা ও ১০ পিস ট্যাপেন্ডল ট্যাবলেটসহ আটক করা হয়। তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারায় মামলা করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী