মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

  • আপলোড তারিখঃ ০৩-১০-২০২৫ ইং
আলমডাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

আলমডাঙ্গা একাডেমির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় একাডেমি প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ও বৃত্তিপ্রাপ্তসহ মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ক্যাডেট কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি ও দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. আব্দুস শহীদ। প্রধান অতিথি থেকে বক্তব্য দেন আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. মফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আবু তালেব এবং আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যাপক ড. মাহবুব আলম। সার্বিক দায়িত্বে ছিলেন একাডেমির পরিচালক প্রভাষক মো. আব্দুল হাই ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবম শ্রেণির শিক্ষার্থী হুমায়রা শারমিলা ও নুসরাত জাহান মীম।


কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন তাসিন আবরার, মিসবাউল হক অনন, হামিম রেজা, তাফিয়া নূর অন্তি, নানজিবা রাইসা সিনথিয়া ও ইকবাল মাহমুদ সানভী। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন মিসবাউল হক অননের পিতা মো. এনামুল হক।


সংবর্ধনা অনুষ্ঠানে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ট্যালেন্টপুলে ১ জন ও সাধারণ গ্রেডে ১০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ৮৩ জনের মধ্যে ৪৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। তাদের মধ্যে ১০ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এছাড়া মেডিকেলে ৭ জন, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ২ জন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৮ জন এবং ক্যাডেট কলেজে ৪ জন শিক্ষার্থী চান্স পাওয়ায় সবাইকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে পরিচালনা পরিষদ ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এবং সুধীজন উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী