মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় শরৎকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান

  • আপলোড তারিখঃ ০৩-১০-২০২৫ ইং
আলমডাঙ্গায় শরৎকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান

আলমডাঙ্গায় বাউল সাধুগুরু ফাউন্ডেশনের উদ্যোগে শরৎকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আলমডাঙ্গা স্টেশনরোডে বাউল সাধুগুরু ফাউন্ডেশনের অফিসে পুরস্কার বিতরণের আগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলাউদ্দিন আহমেদ পাঠাগারের সভাপতি ও সাধুগুরু ফাউন্ডেশনের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম।


তিনি বলেন, ‘আপনারা যারা সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত, তারা সবসময় নিজেদের সঠিক পথে চলার চেষ্টা করেন। আমি আশা করব আলমডাঙ্গা সাংস্কৃতিক অঙ্গনে আপনাদের উপস্থিতি সকলকে বিকশিত করবে।’ সভায় বিশেষ অতিথি ছিলেন ইকরামুদদোলা, ঝিণ্টু, পলাশ আহমেদ, ইয়ামিন আলী, শফিকুর রহমান জীবন, পলাশ আহমেদ, কবি সিদ্দিকুর রহমান, জয়ন্ত বিশ্বাস, রাজিব, ইসমাইল হোসেন ইয়ামিন আলী, রফি উদ্দিন, বাবলু প্রমুখ।


সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারকে প্রধান অতিথি হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়। প্রধান অতিথি সকল শিল্পীদের বিশেষ পুরস্কারে ভূষিত করেন। উপস্থিত বিশেষ অতিথিদের মাঝেও বিভিন্ন উপহার প্রদান করা হয়। প্রথমে প্রধান অতিথির  হাতে  ফুলেল তোড়া, পুরস্কার, অতিথি সম্মাননা, বই কলম, তুলে দেওয়া হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী