মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন আলম

  • আপলোড তারিখঃ ০৩-১০-২০২৫ ইং
কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন আলম

দামুড়হুদার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এডহক) সভাপতি নির্বাচিত হয়েছেন দর্শনা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. আশরাফুল আলম। গত ২৮ সেপ্টেম্বর যশোর শিক্ষা বোর্ড এই কমিটির অনুমোদন দিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ে নবগঠিত কমিটিকে শিক্ষকেরা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- শিক্ষক সদস্য কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) ও মোছা. আকলিমা খাতুন।


অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন মোছা. শাহানা খাতুন ও সদস্যসচিব কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান। ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি আশরাফুল আলম বলেন, বিদ্যালয়ের ছাত্রীদের শিক্ষার মৌলিক বিষয়গুলো শেখানোসহ শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে তিনি সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা রাখবেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী