রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের দিনব্যাপী আয়োজন

উন্নত ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ার প্রতিশ্রুতি
  • আপলোড তারিখঃ ০৩-১০-২০২৫ ইং
চুয়াডাঙ্গা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের দিনব্যাপী আয়োজন

‘চুয়াডাঙ্গার স্বাস্থ্যসেবার উন্নয়নে আমরা হাতে হাত রেখে কাজ করব’- এমন প্রতিশ্রুতিতে মানবসেবায় পথচলা শুরু করেছেন আগামী দিনের সম্ভাবনাময় একদল চিকিৎসক। গত বুধবার চুয়াডাঙ্গা শহরের পুলিশ পার্কে দিনব্যাপী আয়োজিত চড়ুইভাতি ও পুনর্মিলনী অনুষ্ঠানে চুয়াডাঙ্গা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (সিএমএসএ)-এর ব্যানারে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত চুয়াডাঙ্গা জেলার ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এই আয়োজনে আনন্দ, ঐক্য ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দেন শিক্ষার্থীরা।


সিএমএসএ’র সাধারণ সম্পাদক ডা. আব্দুল মোমিন হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আকলিমা খাতুন, ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. ফারহানা ওয়াহিদ তানি, ডা. অনিক চৌধুরি ও ডা. প্রান্ত। তাঁরা বক্তব্যে চিকিৎসা ক্ষেত্রে সততা, আন্তরিকতা ও মানবসেবার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।


    দিনব্যাপী এই আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিলেন ডা. এহসানুল হক তন্ময়, ডা. মাহবুবুর রহমান মিলন, ডা. ফকির মোহাম্মদ, ডা. শফিউজ্জামান সুমন, ডা. ইনসানুল আলম, ডা. ফারহানা ওয়াহিদ তানি, ডা. সালমা শাহনেওয়াজ পারভীনসহ আরও অনেকে। দিনব্যাপী আয়োজনে দিকনির্দেশনামূলক সেশন, অভিজ্ঞতা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনা করেন সিএমএসএ’র সাংগঠনিক সম্পাদক ডা. শাহরিয়ার সিয়াম ও ডা. তানজিলা তাসমিম চাঁদনী।


সেশনে শিক্ষার্থীরা চুয়াডাঙ্গার প্রত্যন্ত গ্রামেও যেন সমান স্বাস্থ্যসেবা পৌঁছায়, শুধু ডাক্তার নয়, একজন সচেতন সমাজকর্মী হিসেবেও মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য ধারণ করেন। এছাড়াও নিজ জেলার স্বাস্থ্যখাতকে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করা, চিকিৎসা শিক্ষার অভিজ্ঞতা ও দক্ষতা নিজের এলাকার মানুষের কল্যাণে কাজে লাগানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন। সেশনে শিক্ষার্থীরা বলেন, চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টাতেই একটি সুস্থ ও সুন্দর চুয়াডাঙ্গা গড়ে তোলা সম্ভব। তারা বলেন, এই মিলনমেলা শুধু আনন্দের নয়, বরং চুয়াডাঙ্গা জেলার মানুষের জন্য একটি উন্নত ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ার লক্ষ্যে দায়বদ্ধতা ও প্রতিশ্রুতির সাক্ষী।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত