মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার সরোজগঞ্জে শারদীয় দূর্গা পূজা প্রতিমা ও সিঁদুর খেলার মধ্যে দিয়ে শেষ হল বিসর্জ্জন

ভক্তদের আশা বছর ঘুরেই আসবে আবারও মা
  • আপলোড তারিখঃ ০২-১০-২০২৫ ইং
চুয়াডাঙ্গার সরোজগঞ্জে শারদীয় দূর্গা পূজা প্রতিমা ও সিঁদুর খেলার মধ্যে দিয়ে শেষ হল বিসর্জ্জন

শারদীয় দুর্গোৎসবের শেষ দিন বিজয়া দশমী আজ বৃহস্পতিবার পূজা  মণ্ডপে মণ্ডপে ভক্তরা আজ দেবী দুর্গাকে সিঁদুর দিয়েছেন। খেলেছেন সিঁদুর খেলা। দুপুরের পর আরতি, শোভাযাত্রাসহ অন্যান্য আনুষ্ঠানিকতার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।পূজা শেষে ভক্তরা দেবীর দর্পণ বিসর্জন করবে এবং জানাগেছে ‘  দশমীর বিহিত পূজা করেন ভক্তরা, পূজা শেষে দেবীর দর্পণ বিসর্জন হয়েছে। শাস্ত্রমতে, দেবীর দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজা শেষ হয়েছে, মা বিদায় নিয়েছেন।


তারপর ভক্তরা অঞ্জলি দিয়েছেন, ভক্তরা মাকে সিঁদুর দেয়, মায়ের আশীর্বাদ নেবেন এবং মাকে বিদায় জানায়’পূজার পর অঞ্জলি দেওয়া শুরু হয়, এছাড়াও  ভক্তদের জন্য হাতে হাতে অঞ্জলির ফুল দেওয়া হয়। ফুল হাতে পুরোহিতের সঙ্গে সঙ্গে ভক্তরা মন্ত্র বলেন। মন্ত্র পাঠ শেষে ভক্তরা অঞ্জলির ফুল তুলে দেন। তখন উলুধ্বনি বাজিয়ে মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দেওয়া হয়। পূজামণ্ডপে ভক্তরা আসতে থাকায় পরবর্তী সময় আরও দুবার অঞ্জলি দেওয়া হয়। এদিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে সরোজগঞ্জ কাছারি পাড়া প্রতিমাবিসর্জ্জন করেন নবচিত্র নদীতে এবং সরোজগঞ্জ বোয়ালিয়া প্রতিমাবিসর্জ্জন দেয় বোয়ালিয়ার নবগঙ্গা নদীতে, পূজা বিসাজনের মায়ের বিদায় জানাতে হাজারও ভক্তরা। 



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী